দুঃস্থদের পাঁচ টাকায় ভরপেট খাবারের জন্য চালু মা ক্যান্টিন
দি নিউজ লায়ন; শিলিগুড়িতে রাজ্য সরকারের জনমূখী প্রকল্প মা ক্যান্টিনের আওতায় পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, ডিম, প্রদান লর হয়। শিলিগুড়ি শহরের দ্বিতীয় মা ক্যান্টিন চালু পরই প্রতি বোরো ভিত্তিক একটি করে ক্যান্টিন খোলার পরিকল্পনা পুরনিগমের।
বুধবার শিলিগুড়ি এনজেপি স্টেশন চত্ত্বরে ট্র্যাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পাঁচ টাকার পরিবর্তে ভরপেট খাবারের ক্যান্টিনটি চালু করা হলো।প্রতিদিন দুপুর একটা থেকে দুটো পর্যন্ত এখানে খাবার মিলবে। তিনটি স্বনির্ভরগোষ্টির মোট ২০০জন মহিলারা ক্যান্টিনের দায়িত্বে রয়েছে। খাবারে জন্য মাথা পিছু পুরনিগমের তরফে দেওয়া হবে ১০টাকা।
জনগন পাঁচ টাকার বিনিময়ে ভরপেট আহার করতে পারবে। ইতিমধ্যেই শিলিগুড়ি শহরের ১৮নাম্বার ওয়ার্ডে ইতিমধ্যেই একটি ক্যান্টিন চলছে। মূলত নিউ জলাপাইগুড়ি ট্রাক স্ট্যান্ড চত্বরে শ্রমজীবী মেহনতি মানুষের কথা ভেবে এই ক্যান্টিনটি চালু করা হয়েছে। এদিন পুর প্রশাসক গৌতম দেব, প্রশাসক বোর্ডের সদস্য অলক চক্রবর্তী, রঞ্জন সরকার ক্যান্টিনটির উদ্বোধন করেন।

Post a Comment